বগুড়া জেলায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একের পর এক মামলার প্রতিবাদের এই হরতাল আহ্বান করা হয়।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

মঙ্গলবার সকালে বগুড়া ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

ইআর