চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ইয়াছিন (৩২) নামের এক ইউপি সদস্য প্রার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়নের শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন মোহাম্মদ ইয়াছিন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওএফ





