রাজধানীর বনানী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রোববার গভীর রাত ২টার দিকে বনানীর ওভারব্রিজের পশ্চিম পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ