শহীদ রমিজউদ্দিন স্কুলসংলগ্ন সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১০টায় বিমানবন্দর সড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের কাছে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

২৯ জুলাই জাবালে নূর পরিবহনের বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।

এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর পর তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ওই কলেজশিক্ষার্থীদের জন্য পাঁচটি বিশেষ বাস দিয়েছেন শেখ হাসিনা।

এ ছাড়া সরকারের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেয়া হয়েছে। আর জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে।

জেড