শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো বিশাল নিরঙ্কুশ জয় পেল ক্ষমতাসীন মহাজোট।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নবম জাতীয় সংসদ থেকেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। দশম জাতীয় সংসদের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর ব্যত্যয় ঘটেনি।
প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে বহু পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল মহাজোট। রোববার ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের দিন ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের ফলাফল স্থগিত রাখে কমিশন। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।
এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের এক প্রার্থী নিহত হওয়ার পর ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
এএস





