ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে, ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়।
মুজিব নগর দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হিমেল/এমই





