বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রমনা থানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি বলে নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এনএইচ