‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের গোডাউন মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের কর্মকর্তা তমান্নাজ খন্দাকারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয়, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভেড়ামারা উপজেলা সম্বন্বয়কারী তৌহিদুল ইসলাম, কর্মজীবি নারী কুষ্টিয়ার সম্বন্বয়কারী আরতী রানী সিংহ রায়, জাতীয় মহিলা সংস্থার ভেড়ামারার চেয়ারম্যান তপতী মজিদ, সম্বন্বয়কারী আসমান আলী, রোকসানা বেগম, জুনিয়র তথ্য কর্মকর্তা শারিমিন সুলতানা, বলাকা পারভীন, ঝর্না, হাসিনা খাতুন প্রমুখ।

ইআর