ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রুটের রেল যোগাযোগ চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলার ফলে বন্ধ থাকা রেল যোগাযোগ শনিবার সকাল ১০টা ৪০মিনিটের দিকে স্বাভাবিক করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে শনিবার ভোরে কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা।
এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে চার ঘণ্টাপর রেল লাইন সচল করে। এ কারণে কুমিল্লা রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন আটকা ও ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
জেএ





