যারা এদেশের স্বাধীনতা চায়নি, বাংলা ভাষায় এ দেশের মানুষ কথা বলুক তা চায়নি,তারাই পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বলে মন্তব্য করছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকে হত্যা করে পঁচাত্তরের পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে দেশকে পেছনের দিকে নিয়ে যায়।

আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমাদের বাড়িতে যাতায়াত করতো, তারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে।

শেখ হাসিনা বলেন, নিজের চাওয়া-পাওয়ার জন্য নয়, দেশের মানুষের জন্য এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় আমরা দুই বোন বিদেশে ছিলাম। সেসময় দেশে ফেরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন সরকার। ১৯৮১ সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওংয়ার পর ১৭ মে আমি দেশে ফিরে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনে। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। সেই সাড়ে তিন বছরে প্রায় ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে তিন কোটি ঘরহীন মানুষের আশ্রয় দিয়েছিলেন।

জাতীয় শোক দিবসে মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এএস