নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ অক্টোবর) রূপগঞ্জের পুর্বাচল উপশহর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ ও গোলাকান্দাইল থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, দুটি লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





