টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় পিকআপের ভ্যানের চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহকারী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মির্জাপুর উপজেলার শুভুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যানকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

এমই