নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সৌরভ উপজেলায় ৮নং চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার ৬নং চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সৌরভ ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন।
তিনি জানান, শনিবার রাতে সৌরভ হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





