রাজধানীতে কিশোরীকে উত্যক্ত করার দায়ে মনিরুদ্দিন জামান (১৮) নামের এক যুবককে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও এলাকায় ১২ বছরের এক কিশোরীকে উত্যক্ত করার দায়ে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

এমকে