গাজীপুরে আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন।
আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার সকাল সোয়া ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গাজীপুর-চন্দ্রা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- উপজেলার বোডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাদের মেয়ে আরবী (৯ মাস)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
এমবি





