ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন চলছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এর আগে ৪ দিনের ভারত সফর শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার পরদিনই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ৪দিনের এ সফরে ভারতের সঙ্গে প্রতিরক্ষাসহ ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমবি





