গাইবান্ধার পলাশবাড়ীতে আতোয়ার রহমান (৪০) নামে আওয়ামী লীগ নেতাকে ছুড়িকাঘাত করেছে দুর্বৃত্তরা। সে বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।

শালমারা মসজিদ এলাকায় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ আতোয়ারের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, কে বা কারা তার ওপর হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ