রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে উত্তরার সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে চাপাই নবাবগঞ্জ থেকে আগত রূপালি পরিবহনের একটি বাস উত্তরার সুইচগেট এলাকায় একটি রিক্সাকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার মামুনুর রহমান জানান, একটি রিক্সাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





