মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩শ্রমিক।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা-কুলাউড়া সিঅ্যান্ডবি সড়কের ভুয়াইবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিহত ট্রাক চালক সাজিদ (৩১) জুড়ী উপজেলার মনতৈল গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে। অপর নিহত মাটি শ্রমিক হারুন মিয়া (৩৩) একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি পাহাড় টিলা কেটে অবৈধ মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া-বড়লেখা সিঅ্যান্ডবি সড়কের ভুয়াইবাজার নামক স্থানে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ দুইজন নিহত হন।
জুড়ী থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহত তিন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
এমবি





