জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতাদের হেফাজতের জন্য দোয়া দিবস পালন করেছে ময়মনসিংহ উপজেলা জামায়াত। এক বিবৃতিতে শুক্রবার এ কথা জাননো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের জনগণের ওপর সরকারের জুলুম-নির্যাতন থেকে হেফাজতের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দোয়া দিবস পালন করা হয়েছে।

সদর উপজেলা দক্ষিণ আমীর ডা. আজিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক তৌফিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন বলেন, সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই ষড়যন্ত্রমূলকভাবে রায় দিচ্ছে। তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের অনতিবিলম্বে মুক্তির দাবী জানান। পরে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন।

জেডআই