খুলনার কয়রা সদর উপজেলা থেকে মঙ্গলবার রাতে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- থানার মহারাজপুর ইউনিয়নের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর মোহাম্মদ গাজী (৫০), তার ছেলে আ. হাই (২০), একই গ্রামের আ. খালেক গাজীর ছেলে আবুল ফারুক (৩৮) ও মদিনাবাদ গ্রামের অজিয়ার গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮)।

কয়রা থানার অফিসার ইন চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গত বছর পুলিশের কাজে বাধা, পুলিশের উপর হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বুধবার সকাল ১১টায় কয়রা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

কেএইচ