বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বগুড়া উপশহরে অভিযান চালিয়ে আলিফ-লাম-মীম ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শিবিরের ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান ও সাহিত্য সম্পাদক মাসুদ রানা।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফায়জুর রহমান জানান, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল।
এর আগে সোমবার রাত ১০টার দিকে পোস্টার লাগানোর সময় ফেরদৌসুর রহমান নামের আরো এক শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি রেজাউল করিম অভিযোগ করে বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই শিবিরের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করেছে।
কেএইচ





