বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের নৌকার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এবং পায়রা উড়িয়ে তিনি এ সম্মেলন উদ্বোধন করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি ।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।
এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে ‘শেখ হাসিনার নেতৃত্বে/ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ/ এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।
এমএম





