ঢাকা-বগুড়া মহাসড়কের বগুডার শেরপুর অংশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১টার উপজেলার মহিপুর পিসি ভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায়  ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। এতে আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কোচটি শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

শেরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

এমবি