রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ছিনতাইকারীদের গুলিতে একজন আহত হয়েছেন।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) বেনজির আহমেদ জানান,  বুধবার সকাল ৬টার দিকে মিরপুর ফ্লাইওভারের ওপরে তল্লাশি চৌকি বসানো হয়।

এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর চেষ্টা করলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

তিনি দাবি করেন, এতে আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হন। পরে গাড়ির ভেতর থাকা ছিনতাইকারী রুবেলকে (২০) ধরে গণপিটুনী দেয় স্থানীয় জনতা।

এ সময় সিএনজি অটোরিকশার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান এসআই বেনজির।

তিনি জানান, ছিনতাইকারী ও গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ