নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৮/১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত পৌনে ১১টায়। নারায়ণগঞ্জ-রুপগঞ্জের এশিয়ান হাইওয়ের (বাইপাস) গোলাকান্দাইল এলাকায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই পুরুষ বলে জানা গেছে।

 

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবজি বোঝাই ট্রাকটি ২০-১৫ জন লোক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই নওগাঁ জেলার পত্নীতলা এলাকার বাসিন্দা।

 

আহতদের মধ্যে ৫-৬ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

ট্রাকটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান ওসি।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ