পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিচারপতি এবং বিদেশী কূটনীতিক ও দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার সরকারি বাসভবনে দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। পরে প্রধানমন্ত্রী বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে তিনি প্রথমে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং পরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করবেন।

এআর