নওগাঁ জেলার মহাদেবপুরে বিষাক্ত চোলাই মদপানে তিন যুবকের মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়েছে আরও ১০ জন।
মদপানে মারা গেছেন, গতকাল শুক্রবার রাতে রসুলপুর আদিবাসী পল্লীর মৃত বুলু পাহানের ছেলে উপেন পাহান (৩৩) ও যদু পাহানের ছেলে বালক চাঁদ পাহানকে (৩৫) মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আর আজ দুপুরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় উপজেলার তেজপাইন গ্রামের রাইকান্ত মণ্ডলের ছেলে শীতেন্দ্র নাথ মণ্ডল (৩২)।
উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর আদিবাসী পল্লীতে ও তেজপাইন গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র সাংবাদিকদের জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে শুক্রবার রাতে মারা যাওয়া ওই তিন যুবকসহ ১০-১১ আদিবাসী ও বাঙ্গালী যুবক চোলাই মদপান করেন।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, পুলিশ ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একে





