কাজীপাড়া থেকে লাবনী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭৭নং পূর্ব কাজীপাড়া এলাকার সেমিপাকা বাসার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেন কাফরুল থানার এসআই রফিকুল ইসলাম। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নিহত গৃহবধূর স্বামীর নাম বিএম জাহিদুল হাসান শামীম। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার ধানাইর গ্রামে বলে সূত্র জানায়।
ময়না তদন্তের জন্য লাশ বেলা আনুমানিক দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
জাতীয়
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কাজীপাড়া থেকে লাবনী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টায় পুলিশ লাশটি উদ্ধার করে।





