প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক তৎপরতায় ভারতের লোক সভায় স্থলসীমান্ত চুক্তি পাশ হওয়ায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত টিউলিপ রেজওয়ান সিদ্দিকী সহ ৩ বাঙ্গালী এম.পি কে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দান থেকে এক বিশাল আনন্দ মিছিল তরুণ আওয়ামীলীগ নেতা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নেতৃত্বে শহরের টাউন হল ময়দান থেকে শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশন রোডস্থ কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে টাউন হল ময়দানে মিছিল পুর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, জেলা আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাবেক জেলা যুবলীগ সভাপতি প্রদীপ ভৌমিক, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, আমিমুল আহসান বরাত সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ রেজওয়ান সিদ্দিকী সহ ৩ বাঙ্গালী এম.পি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের জন্যে কাজ করবে।

ময়মনসিংহের শান্তি প্রিয় শহরকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, শহরের শান্তি প্রিয় জনগনকে সাথে নিয়ে সমাজে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসময় বক্তারা সমাজে শান্তি বিনষ্ট না করে মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করার জন্য আহবান জানান।

এসএইচ