সারাদেশে চলা ‘সাঁড়াশি অভিযানের’ অংশ হিসেবে পুলিশ সাতক্ষীরা থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার রাত ৮টা থেকে আজ সোমবার ভোর পাঁচটার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার অফিসের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়ায় ছয়জন, তালা, কালীগঞ্জ ও শ্যামনগরে পাঁচজন করে, আশাশুনিতে সাতজন, দেবহাটায় ছয়জন ও পাটকেলঘাটায় তিনজন রয়েছে। সাতক্ষীরা সদর থানায় জামায়াতের পাঁচজন নেতা-কর্মী রয়েছেন। এ ছাড়া কলারোয়ায় একজন ও পাটকেলঘাটায় একজন জামায়াতের কর্মী রয়েছেন।
এসআই জানান, গ্রেপ্তার হওয়া ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নিয়মিত মামলা ও ২৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন জামায়াতের নেতা-কর্মী।
এমই





