’শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা শ্রীপুরের টুপিপাড়া আলোকিত প্রাইভেট স্কুলে শুরু হয়েছে  দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, অতিথিদের বিশেষ সম্মামনা পুরস্কার, শিশু বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মজিব বর্ষ উপলক্ষে ১০০তম পুরস্কার বিতরণ। 

আজ ১৮ ফেব্রুয়ারী  ২০২০ মঙ্গগলবার সকালে আলোকিত পরিবারের পরিচালক মো জাহিদুল ইসলাম জুয়েলের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইফেলসের  সাবেক  সুবেদার মেজর ও এম, ওহাব মার্কেটের স্বত্বাধিকারী মোঃ আব্দুুুল ওহাব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার পাড়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মিয়া মাহফিজুর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার।
অন্যান্যাদের মধ্যে উপস্হিত ছিলেন আলোকিত প্রাইভেট স্কুলের সভাপতি কাজী  ইচফাতুল জান্নাত, বিশিষ্ট সমাজ সেবক সোহেল খন্দকার, আলোকিত সঞ্চয় ঋনদান কর্মসুচীর ম্যানেজার মোঃওসমান গণি,  সাবেক সেনা সদস্য মুন্সি জামিরুল ইসলাম সহ আরো অনেকে।
সহকারী শিক্ষক গৌতম কুুুমার ও শাহানা নাাজনিন মুুন্নির উপস্থাপনায় ও সহকারি প্রধান শিক্ষক  মোঃ ওয়ায়েচুর রহমান সাগরের খেলা পরিচালনায় বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র-ছাত্রী ২০টি ইভেন্টের এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে।   
সাইফুল্লাহ/এমআর