সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে নগরীর রিকাবিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার এসএআই রবিউল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করে বলেন- সোহেল আহমদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ পেটানোর ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি।
এএইচ





