পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মো. নূহু হাওলাদার (৩২) কে আটক করে র‌্যাব-৮ এর একটি দল। নূহু হাওলাদার ভান্ডারিয়া উপজেলা সদরের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের-৮ একটি দল ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার রোডের মো. কাদের জোমাদ্দার হাফেজিয়া মাদ্রাসার সামনের এলাকায় অভিযান চালিয়ে নূহু কে আটক করে। এ সময় তল্লাশি করলে তার শরীরের সঙ্গে থাকা ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক মো. নূহু হাওলাদারকে ভান্ডারিয়া থানায় সোপর্দ করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআই