নোয়াখালীতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ৪ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে লাকসাম-সোনাপুর রেল লাইনের চৌমুহনী স্টেশনের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি লোকাল ট্রেন লাকসাম থেকে সোনাপুর যাচ্ছিল। একই সময় একটি সিএনজি অটোরিক্সা রেল লাইন ক্রস করার সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায়।
এ সময় পাপ্পু দে সহ ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌমুহনী পূর্ববাজারস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করে।
চৌমুহনী রেলওয়ে স্টেশন মাষ্টার জানান, সিএনজি ও যাত্রীদের ক্ষয়ক্ষতি হলেও ট্রেনের কোনো সমস্যা হয়নি।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





