সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারী-শিশু পাচার,চোরাচালান ও মাদক প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলার দেবহাটা উপজেলার সীমান্তে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈঠকটি শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বৈঠক চলে।
৪০ মিনিটের এ পতাকা বৈঠকে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা নীলডুমুর ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম।
অপরদিকে,বিএসএফ দলের নেতৃত্ব দেন,ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী কেএম প্রসাদ। পতাকা বৈঠকে নারী-শিশু পাচার,চোরাচালান ও মাদক প্রতিরোধ বিষয় ছাড়াও সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
সাতক্ষীরায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারী-শিশু পাচার,চোরাচালান ও মাদক প্রতিরোধ নিয়ে আলোচনা হয়





