লক্ষ্মীপুরের রামগতিতে আগ্নেয়াস্ত্রসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে উপজেলার মেঘনা নদীর বিচ্ছিন্ন চরগজারিয়ার তেলিরচর থেকে তাদের আটক করা হয়।

রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল জানান, গভীর রাতে ডাকাতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রামগতি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের সহযোগীতায় ১৩ জনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ২টি রকেট লাঞ্চার, ৫টি বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ২টি ছেনি (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

কেএইচ