নড়াইলের কালিয়ায় আরিফ খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

গতরাতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করার পর আজ (২৭ সেপ্টেম্বর) রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আরিফ কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের নুরু খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নিলে রোববার সকালে তার মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এমবি