বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ শনিবার প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালন করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ডিএমপি সদর দপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। পরে সেখানে (রাজারবাগে) এক নাগরিক সংবর্ধনার আয়োজন রয়েছে।
পাশাপাশি, আজ সন্ধ্যা ৭টার দিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে, যা বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা সরসরি সম্প্রচার করবে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জন সুরক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকবেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএমপির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল।
এমআর





