সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার জাঙ্গাইল পয়েন্টে গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে। পুলিশের দাবি পিকেটিং এর সময় তিনি গাড়ি ধাক্কায় মারাযান।
শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
জালালাবাদ থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত-শিবিরের হয়ে গাড়ি ভাঙচুরের সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ওই যুবক মাথায় গুরুতর আঘাত পায়। এছাড়া তার ডান পা ভেঙে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রোববার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হবে বলে জানান তিনি।
নিহত শরিফুল সিলেট সদর উপজেলার টুকেরবাজারের বলাউরা নয়ামসজিদ এলাকার মৃত আফতাব আলীর ছেলে । শরিফুল শাবিপ্রবি থেকে মাস্টার্স সম্পন্ন করেছে।
এএইচ





