খুলনায় সড়ক দুর্ঘটনায় মাসুম (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর মোস্তর মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হরিণটানা থানার উপ পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তবে কিভাবে এ দুর্ঘটনা সংঘটিত হলো তা জানাতে পারেননি এনায়েত। নিহত ভ্যানচালকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
ওএফ





