রাজশাহী জেলার বাগমারা উপজেলার সৈয়দপুর মচমৈল চকপাড়া কাদিয়ানি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মসজিদে হামলার ঘটনার পরে প্রশাসনের সব বিভাগকে তৎপর থাকতে বলা হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু মহানগরী নয়, জেলায় বিভিন্ন উপজেলাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এমএম





