জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে নিখোঁজ হলেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলগেট থেকেনিখোঁজ হন তিনি।

জানাযায়, হরিণাকুন্ডুর পুলিশ কনস্টবল গাজি ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি হিসাবে গত বছরের ৭নভেম্বর গ্রেফতার হন মোতাহার। ৯ মাস জেলে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান।

জামায়াত নেতা মোতাহার হোসেনের ভাই শরিফুল ইসলাম জানান, জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে পুলিশ আবার তাকে ধরে নিয়ে গেছে।

কিন্তু এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাপ হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন কথা বলতে রাজি হননি।

প্রসঙ্গত, গত বছরের ৩মার্চ দেশব্যাপী জামায়াতের হরতাল চলাকালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের মধ্যে পুলিশ কনস্টবল গাজি ওমর ফারুক নিহত হন।

এ ঘটনায় হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ