গাজীপরে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একজনকে এক বছরের কারাদণ্ড এবং বেশ কয়েকজন গ্রাহককে নগদ ছয় লাখ ৯৬ হাজার ৭১৯ টাকা জরিমানা করেছেন জেলার ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা তাদের কাছ থেকে আদায় করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজেস্ট্রেট নাহিদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে দণ্ড-জরিমানা করেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. মর্তুজ আলীকে চার লাখ ২৬ হাজার ৯২ টাকা, কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু হানিফকে ৯৮ হাজার ১৭৬ টাকা, একই এলাকার তাহের ভূইয়ার ছেলে মো. হাফিজউদ্দিনকে এক লাখ ৯৫ হাজার ৮৫১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই অভিযোগে কোনাবাড়ি এসরারনগর এলাকার আবুল হোসেনের ছেলে মো. নাজমুল হেসেনকে জরিমানার চার লাখ ৪০ হাজার টাকা পরিশোধ না করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে বিকাল ৫টা পর্যন্ত জরিমানার চার লাখ ৪০ হাজার টাকা পরিশোধের সময় বেঁধে দেয়া হযেছে।

এআই