ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

প্রথমে নরেন্দ্র মোদীর পিএস-টু প্রধানমন্ত্রীর একজন এডিসিকে ফোন করেন। পরে দুই প্রধানমন্ত্রী কথা বলেন।

এর আগে নরেন্দ্র মোদী টুইট করেও ভারত এবং বাংলাদেশসহ কয়েকটি দেশের খেলোয়াড়দের ক্রিকেট বিশ্বকাপে সাফল্য কামনা করেন ও অভিনন্দন জানান।

কেএইচ