ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পূর্ব থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক কার্যকরি পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন এর মাতা এবং ময়েন উদ্দিন তৈয়বের স্ত্রী মোছা: আসমা বেগম ইন্তেকাল করেছেন।
মরহুমা আসমা বেগম গতকাল (২৪ নভেম্বর) শনিবার রাত ৯ টা ৫০মিনিটে ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আসমা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর আপামর জনসাধারণ।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ১ম নামাজে জানাজা শনিবার (২৪ নভেম্বর) রাত ১১টা ৩০মিনিটে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সম্মুখে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবদুল জব্বার।
জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, খিলগাঁও পূর্ব থানা জামায়াত আমির শাজাহান সাজু, খিলগাঁও পশ্চিম থানা আমির আল মাহমুদ, শ্যামপুর থানা আমির জয়নাল আবেদীন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, শিক্ষা সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক নাজমুস সাকিব, এইচআরডি সম্পাদক জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগরী পূর্ব সভাপতি তোফাজ্জল হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীবৃন্দ। পরবর্তিতে মরহুমার মরদেহ তার নিজ বাড়ী রাজশাহীর বোয়ালিয়া সাগরপাড়ায় নেওয়া হয়।
আজ (২৫ নভেম্বর) রোববার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমা আসমা বেগমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক মাও: রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমির প্রফেসর আবুল হাশেম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, চাপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোকাররম হোসাইন, রাসিকের ২২নং কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লাবিব আব্দুল্লাহ, রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ লিটিল প্রমুখ নেতৃবৃন্দ সহ আপামর সাধারণ জনতা।
জানাজায় ইমামতি করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মাও: আব্দুস সবুর।
জানাজা পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে নামাজে জানাজা শেষে স্থানীয় টিকাপাড়া কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
আজ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়।
এমবি





