ঝিনাইদহে বিভিন্ন ব্যবসায়ী কম্পিউটার সেন্টারগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহম্মেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সে সময় জেলা শহরের সমবায় মার্কেটের শিপন কম্পিউটারসহ দুটি কম্পিউটারে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিও চিত্র পাওয়া যায়। এই অপরাধে প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করে এবং কম্পিউটার জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই