রাজধানীর যাত্রাবাড়ীর একটি অটো গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশরাফ আলী (২৮) ও স্বপন (৩০) নামে দুই মোটরমেকানিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার সামাদ রোডে হারুন অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধদের সহকর্মী শাকিব জানান, মেরামতকালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ সময় আশরাফের মুখ ও হাত এবং স্বপনের দুই হাত দগ্ধ হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





