রাজশাহী মহানগরীর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী নীলকুঠিতে পুলিশ ফাঁড়ি স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেওয়া ওই ডিও লেটারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন- অষ্টাদশ শতাব্দির প্রথম দিকে নির্মিত পদ্মা পাড়ের ‘বড়কুঠি (নীলকুঠি)’ রাজশাহী মহানগরের সবচেয়ে প্রাচীন দালান। শুধু তাই নয় বাংলাদেশের মধ্যে ডাচদের নির্মিত যতগুলো ভবন রয়েছে তার মধ্যে বড়কুঠিই সবচেয়ে প্রাচীন।

সম্প্রতি এ প্রাচীন ঐতিহ্যবাহী ভবন বড়কুঠিতেই রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়িটি স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন প্রাচীন স্থাপত্যের ঐতিহ্য ‘বড়কুঠি’ স্থাপনাটির বিলুপ্তি ঘটবে, অন্যদিকে গবেষণা ও পর্যটন শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। পাশাপাশি কালের বিবর্তনে মহানগরবাসীর মাঝ থেকে হারিয়ে যাবে মহানগরীর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য।

এ অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে রাজশাহীর বড়কুঠিতে পুলিশ ফাঁড়ি স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ