নাশকতার মামলায় বিএনপি নেতা ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক সাজ্জাদ হোসেন প্রকৌশলী জাকির হোসেন সরকারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এ সময় সেখানে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া নামক স্থানে ধান বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় দায়ের করা মামলার তিনি প্রধান আসামি ছিলেন।
এমকে





